নারী নির্যাতন মামলায় ৮৭ বছর বয়সী বৃদ্ধের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২০, ২১:০০আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ২১:০১

হাইকোর্ট যৌতুকের দাবিতে জখম করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় লালমনিরহাটের অশীতিপর বৃদ্ধ তাজেম উদ্দিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একই মামলায় তাজেম উদ্দিনের ছেলে ময়েন উদ্দিনকেও আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত। এ সংক্রান্ত জামিন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১ ডিসেম্বর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিদের জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী ওমর ফারুক। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম।
আইনজীবী ওমর ফারুক জানান, এ মামলায় ময়েন উদ্দিন ও তাজেম উদ্দিনকে হাইকোর্ট আগাম জামিন দিয়েছেন। এজাহারে তাজেম উদ্দিনের বয়স ৬০ বছর দেখানো হলেও জাতীয় পরিচয়পত্র মোতাবেক তার বয়স ৮৭ বছর। তবে তাজেম উদ্দিন মনে করেন তার বয়স শত বছরের উপরে।
মামলার এজাহারে থেকে জানা যায়, লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়ার তাজেম উদ্দিনের ছেলে ময়েন উদ্দিনের সঙ্গে ২০১৮ সালের ১৯ মার্চ বান্দেরকুড়া এলাকার জয়নাল আবেদীনের মেয়ে শারমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বরপক্ষ যৌতুক দিতে চাপ দিতে থাকে। এদিকে এক পর্যায়ে শারমিন গর্ভধারণ করে। সে অবস্থাতেও গত ১৬ জুন শারমিনের কাছে দুই লাখ টাকা দাবি করেন তার স্বামী ময়েন উদ্দিন।
কিন্তু যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে শ্বশুর ও ননদের হুকুমে শারমিনকে তার স্বামী মারপিট করে। পরে শারমিনের স্বামী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। চিকিৎসা শেষে শারমিন তার বাবার বাড়িতে চলে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জুলাই ফের চিকিৎসা নেওয়ার সময় শারমিন একটি মৃত সন্তানের জন্ম দেন।
পরে গত ৭ অক্টোবর থানায় স্বামী ময়েন উদ্দিন, শ্বশুর তাজেম উদ্দিন এবং ননদ শিরিনা বেগমের বিরুদ্ধে যৌতুকের জন্য মারপিট করে সাধারণ জখম এবং সম্মতি ব্যতিরেকে গর্ভপাত ঘটানো এবং সহায়তার অভিযোগ এনে মামলা দায়ের করেন শারমিন।
ওই মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে জামিন নিতে আসেন শারমিনের স্বামী ময়েন উদ্দিন ও শ্বশুর তাজেম উদ্দিন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের