মায়ের অনৈতিক সম্পর্কের বলি নিষ্পাপ সামিউল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০২০, ১৬:৫৪আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ১৮:০৭

সামিউল শিশু সামিউল অনৈতিক শারীরিক সম্পর্কের ঘটনা দেখে ফেলায় তাকে হত্যার জন্য প্রেমিক বাক্কুকে প্ররোচিত করেন মা এশা। ঘটনা সামিউল তার বাবাকে বলে দিতে পারে এমন আশঙ্কায় মা এশা এই পরিকল্পনা করেন বলে রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন।
রবিবার (২০ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম সামিউলকে হত্যার অভিযোগে মা এশা ও তার প্রেমিক বাক্কুকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
পর্যবেক্ষণে তিনি আরও বলেন, প্রেমের সম্পর্কের সূত্র ধরে শামসুজ্জামান আরিফ ওরফে বাক্কুর সঙ্গে বিয়েবহির্ভূত শারীরিক সম্পর্কে জড়ান এশা। মা এশার প্ররোচনায় সামিউলকে অপহরণের পর হত্যা করা হয়। মামলায় সাক্ষ্য-প্রমাণে দেখা যায়, সামিউলকে অপহরণের পর থেকেই প্রেমিকের সঙ্গে বারবার যোগাযোগ করেন এশা। শেষ পর্যন্ত শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে রাস্তায় ফেলে দেয় সে। এ ঘটনায় আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তিনি আরও বলেন, মায়ের বিয়েবহির্ভূত অনৈতিক সম্পর্কের শিকার হতে হলো নিষ্পাপ শিশু সামিউলকে। তাই এ হত্যায় সরাসরি অংশ না নিলেও একমাত্র সন্তানকে হত্যায় মায়ের যে প্ররোচনা ও সহায়তা, তাতে সে অনুকম্পা পেতে পারে না। মৃত্যুদণ্ডই তার একমাত্র উপযুক্ত শাস্তি বলে আদালত মনে করেন।

/এমএইচজে/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম