জুরাইনের বিক্রমপুর প্লাজার আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২১, ০২:০৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০২:০৮

রাজধানীর জুরাইনে বিক্রমপুর প্লাজার আন্ডারগ্রাউন্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে ভবনের আন্ডারগ্রাউন্ডে থাকা দুই দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে শনিবার দিবাগত রাত (১৭ জানুয়ারি) ১২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত সদস্য মাহ্ফুজ রিবেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর বিক্রমপুর প্লাজার আন্ডারগ্রাউন্ডের দুটি দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আরও জানানো হয়, আগুনে পুড়ে যাওয়া দুটি দোকানের মধ্যে একটি ছিল কম্পিউটারের, অন্যটি খেলনার। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লাখ টাকা বলে জানা গেছে। তবে এতে আহত কিংবা নিহতের কোনও ঘটনা ঘটেনি।

/আরটি/টিটি/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, চলছে পুলিশের অভিযান
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম