টিকা নিয়ে বিচারকাজ পরিচালনা করছি, সমস্যা হচ্ছে না: প্রধান বিচারপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৩আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৩

করোনা মহামারি থেকে বাঁচতে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, করোনার টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর আজ বিচারকাজ পরিচালনা করছি। কোনও সমস্যা হচ্ছে না।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুটি দেওয়ানি মামলার পক্ষগণ নিজেদের মধ্যে সমঝোতা করে সশরীরে আপিল বিভাগে উপস্থিত হলে তাদের ও আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

এসময় প্রধান বিচারপতি উপস্থিত সবাইকে টিকা নেওয়ার আহবান জানান। তখন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, স্যার আমরা কাল টিকা নেবো।

জবাবে প্রধান বিচারপতি বলেন, আপনি টপ ল অফিসার অফ দ্য কান্ট্রি। গতকালই আপনার টিকা নেওয়া উচিত ছিল।

পরে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি একা নিতে চাইনি। সবাই মিলে নেবো। এজন্য দেরি হয়েছে।

এরপর আপিল বিভাগ মামলার নিয়মিত শুনানির কাজ পরিচালনা অব্যাহত রাখেন।

প্রসঙ্গত, রবিবার (৭ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত জন বিচারপতি এবং হাইকোর্টের ৪৮ জন বিচারপতি করোনার টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর হাইকোর্টের বিচারপতিরা গতকালই বিচারকাজ পরিচালনায় অংশ নেন। আর প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতি সকাল সাড়ে ৯টা থেকে বেলা সোয়া একটা পর্যন্ত বিচারকাজ পরিচালনা করে বিকালে টিকা নেন। প্রধান বিচারপতি সস্ত্রীক শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেন।

 

/বিআই/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান