পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রিজভীসহ ১৫৩ জনের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৫৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৪

জাতীয় প্রেস ক্লাবের সামনে শনিবার (১৩ ফেব্রুয়ারি)  পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল রুহুল কবির রিজভীসহ ৩৩ জনের নাম উল্লেখ করে রমনা থানায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা আরও ১২০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।  রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম রবিবার (১৪ ফেবুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রমনা থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে শনিবার রাতেই  মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  জড়ো হন। সমাবেশ শেষে তারা প্রেস ক্লাব এলাকায় পুলিশের ওপরে আক্রমণ করে এবং মিছিল নিয়ে মৎস্য ভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে শাহবাগের দিকে যেতে থাকেন। অবৈধ উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে, তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ও সরকারি কাজে বাধা দেয়।

এজাহারে আরও উল্লেখ করা হয় যে,  ইটপাটকেলের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। আসামিদের ইটপাটকেলের আঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে থাকা প্লাস্টিকের ডাল ভেঙে যায়। এ সময়  আসামিসহ অনেককে আটক করে জিজ্ঞাসাবাদের  মাধ্যমে জানা যায়, এই কর্মসূচি এবং পুলিশের ওপর আক্রমণে নেতৃত্ব দেন এজাহারে পলাতক উল্লেখ করা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

মামলায় বিএনপি নেতাকর্মীদের ৩৩ জনের নাম উল্লেখ করা রহয়। এছাড়া অজ্ঞাতনামা আরও  ১২০ জনকে আসামি করা হয়েছে।

নাম উল্লেখ করা ৩৩ জন আসামি হলেন— বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নিপুন রায়, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম নীরব, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি ফজলুল রহমান খোকন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন, রমনা থানা বিএনপির সহ-সভাপতি জাকির, ছাত্রদল নেতা, ওবায়দুল্লাহ নাঈম, তানজিল হাসান, রফিকুল ইসলাম, হোরন মিয়া, যুবদল নেতা শরিফ উদ্দিন ওরফে জুয়েল, আব্দুর রশিদ, রুবেল, দিদারুল ইসলাম বাবু, সাইফুজ্জামান শামীম, মিজানুর রহমান অনি, ওমর ফারুক সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা নাদিম হোসে। এছাড়াও রয়েছেন আলামিন মোল্লা, মিল্টন শেখ, মো. সানোয়ার, মো.জহির, মো. রুবেল, মোহাম্মদ এবাদুল, হামিদুল ইসলাম, মোহাম্মদ মহসিন।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি