জামিন পাননি সফুরা হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বাসেত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৯

দিনাজপুরের কোতোয়ালি থানার গোবিন্দপুর গ্রামে সফুরা খাতুন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাসেতকে জামিন দেননি আপিল বিভাগ। একইসঙ্গে আসামির বিলম্ব মার্জনা করে নিয়মিত আপিল করার নির্দেশ দেন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজাত দেবনাথ। আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট এসএম শাহজাহান।

নিখোঁজ থাকার পর ১৯৯৪ সালের ৩০ জুলাই সফুরা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চিরকুট উদ্ধার হয়। সেটিকেই ডায়িং ডিক্লারেশন ধরে এ মামলার বিচার সম্পন্ন করেন বিচারিক আদালত। এ মামলায় সফুরা খাতুনের দেবর সোহরাবসহ দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত। এর বিরুদ্ধে আপিলের পর হাইকোর্ট সেই সাজা বহাল রাখেন। পরে বাসেত আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে) করেন এবং জামিন চান। তবে আদালত তকে জামিন না দিয়ে আসামির বিলম্ব মার্জনা করে নিয়মিত আপিল করার নির্দেশ দেন।

তবে এ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত অপর আসামি সোহরাব এখনও কোনও আপিল করেননি।

/বিআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের