বিএনপি-পুলিশ সংঘর্ষে ঢামেকে অন্তত ৪৫ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৯

জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপিকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সদস্য, পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ৪৫ জন আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সদস্যসহ আহত বেশ কয়েকজন ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। আহতদের মধ্যে পুলিশ সদস্য মুকিমকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আরও জানান, ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে মোস্তফা (৪৭), রায়হান (২৫), সাঈদ (৩৩), হেনা আক্তার (৩০), দ্বীন ইসলাম (৩০), সুমাইয়া (২৯), সোহেল (৩০), হাসিনা (২৫), আসলাম (৩২), বাবু (২৯), রাখাল চন্দ্র ভৌমিক (৩৫), জাহিদ জামান (৩৪), শামীমা (২১), শাহজাহান (৩০), সাবিনা (৩০), ফারুক (৩০), আলামিন (৩০), জুয়েল (৩২), কামাল (২২), মিঠু (৩০), হুমায়ূন আহমেদ (৩৪), সোহেল সরকার (৩২), রুবেল আহমেদ (২৬), জসিম (২৮), সজীব (২২), নিখিল (২৮), রাব্বি (২৭) সহ ৪০ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

বিএনপি নেতাকর্মীদের চিকিৎসার খোঁজ নিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ঢামেক হাসপাতালে আসেন।

/এসএইচ/এআইবি/এনএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের