কেরানীগঞ্জ থেকে আনসার ইসলামের এক জঙ্গি গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ১১:৩৪আপডেট : ০১ মার্চ ২০২১, ১১:৩৪

ঢাকার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের এক সদস্য ও মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যরা। সোমবার (১ মার্চ) সকালে র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি দাবি করেন উগ্রবাদী বই, মোবাইলফোন ও ল্যাপটপসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ এর জঙ্গি প্রতিরোধ সেলের একটি দল গত ২৭ ফেব্রুয়ারি রাতে কেরানীগঞ্জ মডেল থানার ঘাটারচরেরর খালপাড় এলাকায় অভিযান চালায়। পরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মো. রফিকুল ইসলাম রুবেল ওরফে ইমতিয়াজ ওরফে আব্বাসকে (২৭) গ্রেফতার করা হয়।

তিনি দাবি করেন, ‘গ্রেফতার সদস্য জিজ্ঞাসাবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী বই ও প্রচারপত্র বিলি করার কথা স্বীকার। সে সংগঠনের নতুন সদস্য দলভুক্ত করার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।’

তার কাছ থেকে উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, ল্যাপটপ ও মোবাইলফোন উদ্ধার করা হয়। গত ৩০ সেপ্টেম্বর আনসার আল ইসলামের চার জন শীর্ষ জঙ্গি গ্রেফতার করার পর তাদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছিল। গ্রেফতার মো. রফিকুল ইসলাম রুবেল মূলত ওই মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি।

 

/এআরআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি