ধানমন্ডিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু: আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন ১২ এপ্রিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২১, ২১:৫৫আপডেট : ০২ মার্চ ২০২১, ২১:৫৫

রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণীর  রহস্যজনক মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মূল আসামি ফাইজারসহ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মোহাম্মদ নোমান মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন।

সোমবার (১ মার্চ) রাতে কলাবাগান থানায় মামলাটি দায়ের করেন নিহত তরুণীর বাবা।

মামলার এজাহার থেকে জানা যায়, ওই তরুণী তার পরিবারের সঙ্গে ধানমন্ডির ৮ নম্বর রোডের ২ নম্বর বাড়ির চতুর্থ তলায় থাকতেন। গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে তিনি সাততলা ভবনটির ছাদে ওঠেন। সন্ধ্যা ৬টার দিকে তার পরিবারের সদস্যরা জানতে পারেন যে,তাদের মেয়ে ছাদ থেকে পড়ে গেছে।

ময়নাতদন্ত শেষে শনিবার রাতে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, মেয়েটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওই ভবনের অপর একটি ফ্ল্যাটের মালিকের ছেলে ফাইজার দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্ত্যক্ত করেছিল। ফাইজার ওই ভবনের ছাদে তার  বন্ধুদের নিয়ে আড্ডা দিতো।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের