শাহবাগে মশাল মিছিল থেকে গ্রেফতার: ছয় ছাত্রনেতার জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২১, ১৫:১৫আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৫:২১

রাজধানীর শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর মশাল মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে হত্যাচেষ্টার মামলায় ছয় জনকে জামিন দিয়েছেন আদালত। কারাগারে লেখক মুশতাক হত্যার প্রতিবাদের ওই মশাল মিছিল থেকে সাত জনকে গ্রেফতার করা হয়। জামিন প্রাপ্তরা হলেন- তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী।

রবিবার (৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আসামিদের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

এই মামলার সাত আসামির মধ্যে এখনও কারাগারে আছেন এ এস এম তানজিমুর রহমান। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূইয়ার আদালত তাদের জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেন। গত ২৬ ফেব্রুয়ারি রাতে রাজধানীর শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

মামলার এজাহারে বলা হয়, ‘আসামিরা বেআইনি জনতাবদ্ধে পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পিতভাবে লাঠিসোঁটা, ইটপাটকেলসহ পুলিশের কাজে বাধা দেয়। তারা পুলিশকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে গুরুতর আহত করে। মিছিলকারীরা মশাল দিয়ে পুলিশের ওপর হামলা করে।’

/এমএইচজে/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী