শিশু নির্যাতনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষকে জামিন দেননি হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২১, ২০:২৮আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ২০:২৮

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার  শিশু শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় অধ্যক্ষ আব্দুর রশিদ মোহাম্মদ ইউসুফকে জামিন দেননি হাইকোর্ট।

তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে রবিবার (১৮ এপ্রিল) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান।

এর আগে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় প্রতিষ্ঠিত আত-তামরিন ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসার এক শিক্ষক দ্বারা বিভিন্ন সময়ে ১০ বছরের এক শিশু শিক্ষার্থী যৌন নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ ওঠে। পরে ওই শিক্ষকের বিরুদ্ধে বিচার দেওয়া হয় অধ্যক্ষের কাছে। অধ্যক্ষ ভবিষ্যতে এ রকম আর ঘটবে না বলে শিশুটির অভিভাবকদের আশ্বস্ত করেন এবং তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। পরবর্তীতে শিশুটিকে ডেকে নিয়ে বেদম প্রহার করেন ওই অধ্যক্ষ। মাদ্রাসার সুনাম নষ্ট করার অভিযোগে তাকে মারধর করা হয়।

এই ঘটনা জানাজানির পর শিশুটির মা ও আত্মীয়রা পুলিশকে জানান। পরে পুলিশ গিয়ে  মাদ্রাসা থেকে শিশুটিকে উদ্ধার করে।  অধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষককে গত ১ মার্চ গ্রেফতার করা হয়। এ ঘটনায় পরদিন শিশুটির মা থানায় মামলা করেন। এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন মাদ্রাসার ওই অধ্যক্ষ।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান