তথ্যপ্রযুক্তি আইনে নুরের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৬ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২১, ২০:১১আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২০:১১

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৬ জুন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী মামলার এজাহার গ্রহণ করেন। এরপর মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য আদালত আগামী ৬ জুন দিন ধার্য করেন।

এর আগে সোমবার (১৯ এপ্রিল) ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেন।

গত ১৪ এপ্রিল রাত ৮টার দিকে নুরের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের অংশবিশেষ এজাহারে উল্লেখ করেছেন বাদী। এজাহারে অভিযোগ করে বলা হয়, ভিপি নুর তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে ধর্মীয় উসকানিমূলক বক্তব্যসহ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন। এর আগে গত রবিবার (১৮ এপ্রিল)  নুরের বিরুদ্ধে শাহবাগ থানায় একই অভিযোগে ও একই আইনে আরেকটি মামলা করা হয়।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের