মুভমেন্ট পাস নিয়ে প্রাইভেটকারে করে হেরোইন পাচার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ১৫:৩৪ আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৫:৩৪

মাস্ক ও স্যানিটাইজার পরিবহনের জন্য মুভমেন্ট পাস নিয়ে হেরোইন পাচার করা হচ্ছিলো। এই অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-২ এর সদস্যরা। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করেছেন তারা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। জব্দ করা হেরোইন

তিনি জানান, র‌্যাব-২ এর গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যবসায়ীদের একটি চক্র সীমান্ত এলাকা থেকে একটি বড় চালান নিয়ে মোহাম্মদপুরের এক মাদক ব্যবসায়ীদের কাছে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোররাতে মোহাম্মদপুরের টাউন হল মার্কেটের সামনের সড়কে চেকপোস্ট স্থাপন করে। এসময় কয়েকটি গাড়ি তারা তল্লাশি করেন। এর মধ্যে একটি প্রাইভেটকার থেকে মো. সৌমিক আহম্মেদ সিদ্দিকী (৪২) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

র‌্যাবের ওই কর্মকর্তা আরও জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে মাস্ক ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা থাকায় এগুলো সাপ্লাইয়ের মুভমেন্ট পাস নিয়েছিল সৌমিক। পাস নিয়ে সে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক কারবারীদের কাছে হস্তান্তর করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

/এআরআর/এফএস/
সম্পর্কিত
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
গির্জা থেকে চুরি যাওয়া পিতলের ঘণ্টা উদ্ধার
রাজধানী‌তে লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত
সর্বশেষ খবর
নামেই লুকিয়ে খাবারের ইতিহাস, প্রিয় পদগুলোর নাম কীভাবে এলো?
নামেই লুকিয়ে খাবারের ইতিহাস, প্রিয় পদগুলোর নাম কীভাবে এলো?
হোটেল কক্ষে নারী ও সঙ্গীর লাশ, চেক ইন করেছিলেন স্বামী-স্ত্রী পরিচয়ে
হোটেল কক্ষে নারী ও সঙ্গীর লাশ, চেক ইন করেছিলেন স্বামী-স্ত্রী পরিচয়ে
​বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
​বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম