চিকিৎসক-পুলিশ-ম্যাজিস্ট্রেট বাগবিতণ্ডা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২১, ১৫:১০ আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১৫:৪৩

লকডাউনের মধ্যে চলাচলের জন্য মুভমেন্ট পাস নিয়ে চিকিৎসক, পুলিশ ও ম্যাজিস্ট্রেটের বাগবিতণ্ডার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন। তিনি বলেন, রিট আবেদনটি আগামীকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

এর আগে গত ১৮ এপ্রিল রাজধানীর এলিফ্যান্ট রোডে সরকারি বিধিনিষেধের পঞ্চম দিনে ‘মুভমেন্ট পাস’ নিয়ে এভাবেই বাগবিতণ্ডায় জড়ান চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তা। এদিন দুপুরে তিন পক্ষের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়।

পরে ওই ঘটনায় গত ১৯ এপ্রিল বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নিজ মন্ত্রণালয়ের বৈধ আদেশ লঙ্ঘন এবং ম্যাজিস্ট্রেট ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দেয়। বিবৃতিতে সই করেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।

অন্যদিকে চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে এলিফ্যান্ট রোডে চিকিৎসককে হেনস্তায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে বিভাগীয় শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ জানায় সংগঠনটি। বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী ওই চিঠিতে সই করেন।

আরও পড়ুন-

দলনেতা হিসেবে ম্যাজিস্ট্রেটকে দায় নিতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডা, সেই ম্যাজিস্ট্রেটকে বদলি

বাংলা ট্রিবিউনকে সেই চিকিৎসকের বাবা, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত’

হাইকোর্টের নজরে আনা হলো চিকিৎসক-পুলিশ বাগবিতণ্ডা

/বিআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
গির্জা থেকে চুরি যাওয়া পিতলের ঘণ্টা উদ্ধার
রাজধানী‌তে লিফট ছিঁড়ে ৩ জন গুরুতর আহত
সর্বশেষ খবর
নামেই লুকিয়ে খাবারের ইতিহাস, প্রিয় পদগুলোর নাম কীভাবে এলো?
নামেই লুকিয়ে খাবারের ইতিহাস, প্রিয় পদগুলোর নাম কীভাবে এলো?
হোটেল কক্ষে নারী ও সঙ্গীর লাশ, চেক ইন করেছিলেন স্বামী-স্ত্রী পরিচয়ে
হোটেল কক্ষে নারী ও সঙ্গীর লাশ, চেক ইন করেছিলেন স্বামী-স্ত্রী পরিচয়ে
​বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
​বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
সর্বাধিক পঠিত
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম