চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডা, সেই ম্যাজিস্ট্রেটকে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২১, ২২:৫৩ আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২৩:৩৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. সাঈদা শওকতের সঙ্গে বিতর্কে জড়ানো সেই ম্যাজিস্ট্রেটকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আমরা বিষয়টা গুরুত্ব দিয়ে আমলে নিয়েছি। একজন চিকিৎসকের সঙ্গে এতদূর কথা গড়ানো উচিত হয়নি।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর এলিফ্যান্ট রোডে মুভমেন্ট পাস নিয়ে বাগবিতণ্ডায় জড়ান চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তা। চেকপোস্টে পুলিশ সদস্যরা অধ্যাপক ডা. সাঈদা শওকত জেনির কাছে তার আইডি কার্ড দেখতে চান। সঙ্গে আইডি কার্ড আনেননি বলে জানান ওই চিকিৎসক। এরপর তার কাছে মুভমেন্ট পাস দেখতে চাওয়া হয়। জেনি জানতে চান, ডাক্তারের মুভমেন্ট পাস লাগে? এরপর জেনি তার গাড়িতে বিএসএমএমইউর স্টিকার ও হাসপাতাল থেকে পাওয়া তার লিখিত পাস দেখান। এরপরও পুলিশ তার কাছে আইডি কার্ড দেখতে চান। পরে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

/ইউআই/এমআর/
সম্পর্কিত
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
যুক্তরাষ্ট্রে সম্মানজনক অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশি চিকিৎসক
নার্সের পেটে গজ রেখে সেলাই করে দিয়েছেন চিকিৎসক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা
সর্বশেষ খবর
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে কী বললেন মার্তিনেজ
মেসির ১০ নম্বর জার্সি নিয়ে কী বললেন মার্তিনেজ
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন
বিমানবন্দরে বিশৃঙ্খলা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলায় ১০ নভেম্বরের মধ্যে প্রতিবেদন
ঝগড়ার পর মাকে হত্যা করে পুলিশকে ফোন দিলো কিশোর
ঝগড়ার পর মাকে হত্যা করে পুলিশকে ফোন দিলো কিশোর
হামজা কেন ইন্দোনেশিয়ার ফুটবলারের ওপর চড়াও হয়েছিলেন
হামজা কেন ইন্দোনেশিয়ার ফুটবলারের ওপর চড়াও হয়েছিলেন
সর্বাধিক পঠিত
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম