সেই ভুয়া পাইলট ফিরোজকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ১৯:৩৫আপডেট : ১১ মে ২০২১, ১৯:৩৫

ফেসবুকে ফেক আইডি খুলে মেয়েদের সঙ্গে সম্পর্ক ও পরে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ফিরোজ আলমকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১১ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এ দিন মামমলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দুদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড নামঞ্জুর করে আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

রবিবার (৯ মে) রাতে ফিরোজ আলম (২৬) নামে এই প্রতারককে রংপুর থেকে গ্রেফতার করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সাইবার অপরাধ তদন্ত বিভাগ।

সিটিটিসি সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, “‘Farabi Islam Shawon” নামে ফেসবুকে ফেক আইডি বানিয়ে নিজেকে একজন পাইলট বলে পরিচয় দিতো ফিরোজ আলম। এই পরিচয়ে সে মেয়েদের সঙ্গে সম্পর্ক তৈরি করতো। পরে ব্ল্যাকমেইল করে অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়। সে রসায়ন বিদ্যায় গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেও সাইবার প্রতারণায় দক্ষ।’

জনপ্রিয় একটি টিভি চ্যানেলের এক সংবাদ পাঠিকা তার সাইবার প্রতারণার ফাঁদে পড়েন। তিনি সিটিটিসির কাছে অভিযোগ করলে সাইবার অপরাধ তদন্ত বিভাগ ফিরোজ আলমকে গ্রেফতারে সক্ষম হয়। আদাবর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এ বিষয়ে একটি মামলা হয়েছে।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম