রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৬:৩৭আপডেট : ১৮ মে ২০২১, ১৬:৩৭

রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য তাজুল ইসলামকে (৪৩) গ্রেফতার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট। সোমবার (১৮ মে) সন্ধ্যায় ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অ্যান্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া উইং এর পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৭ মে) আনুমানিক সাড়ে সাতটার দিকে ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন মহাখালী ডিওএইচএস এলাকায় অভিযান চালায়। এ সময় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তাজুল ইসলাম কুমিল্লার মনোহরগঞ্জ থানা লাউলহরী গ্রামের মৃত মো. মুসলিম মিয়ার ছেলে। তার কাছ থেকে দু’টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

গত ২৭ জানুয়ারি অ্যান্টি টেররিজম ইউনিট অভিযান চালিয়ে কচুয়া থানাধীন মাসনিগাছা বাজার এলাকা থেকে আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্যকে গ্রেফতার করে। ওই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে তার সহযোগীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই তথ্যের ভিত্তিতে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাজুল ইসলামকে অ্যান্টি টেররিজম ইউনিট গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সদস্য খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে সমর্থন, অপরাধ সংগঠনের প্রচেষ্টা, অফলাইন এবং অনলাইনভিত্তিক উগ্রবাদী প্রচার প্রচারণা করে আসছিল। গত ২৭ জানুয়ারি সন্ত্রাসবিরোধী আইনে কচুয়া থানায় দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ