নীলফামারী জামায়াতের ১০ নেতাকর্মীর জামিন আপিলে বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ১৯:১১আপডেট : ২৭ মে ২০২১, ১৯:১১

নীলফামারী সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবদুল আজিজ, গোড়গ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি হুমায়ুন কবিরসহ ১০ জনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ।

হাইকোর্টের জামিনাদেশ বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে বৃহস্পতিবার (২৭ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ।

এর আগে ২০২০ সালের ২৯ ডিসেম্বর নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের নগরবন জামে মসজিদ থেকে জামায়াতের ১৯ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ৮টি মোটরসাইকেল, ১২টি মোবাইল ফোন, ৪টি বাইসাইকেল ও কিছু বই জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগ, নাশকতা সৃষ্টির জন্য তারা গোপন বৈঠক করছিলেন। এদের মধ্যে আবদুল আজিজ, হুমায়ুন কবির, গোড়গ্রাম ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রাশেদুল দেওয়ান, আতিয়ার রহমান, মমতাজ উদ্দিন, মহব্বত আহমেদ, মোমিনুল ইসলাম, আবদুল মতিন, সৈয়দ আহমেদ ও আবদুল হালিম গত ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে জামিন পান। পরে সেই জামিন আদেশ বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল আবেদন জানায়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে