আনসার আল ইসলামের সদস্য সোহেল রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২১, ২২:১০আপডেট : ০৭ জুন ২০২১, ২২:১২

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য সোহেল ওরফে শফিউল্লাহ-র তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত তাকে রিমান্ডে পাঠিয়েছে বলে আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আজ সোমবার সোহেলকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অ‌্যান্টি টেরোরিজম ইউনিটের উপ-পরিদর্শক (নিরস্ত্র) টিটু চন্দ্র ঘোষ। এরপর মামলার ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে’ আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রবিবার (৬ জুন) সন্ধ্যায় ঢাকার দক্ষিণ বাড্ডার আলাতুন্নেসা স্কুল রোডের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে অ‌্যান্টি টেরোরিজম ইউনিট। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন, বেশকিছু উগ্রবাদী মতাদর্শের বই ও চারটি ডায়েরি জব্দ করা হয়েছে।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের