নারিকেলের ভেতরে হেরোইন পাচার: মা-মেয়ে রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ১৬:৫২আপডেট : ১০ জুন ২০২১, ১৬:৫২

রাজধানীর যাত্রাবাড়ীতে নারিকেলের ভেতরে ৪০ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী মা ও মেয়ের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন- আসমা (৪০) ও তার মা সাফিয়া খাতুন (৭০)।

বৃহস্পতিবার (১০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত এই রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ দিন তদন্ত কর্মকর্তা আসামি দুজনকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল বুধবার (৯ জুন) র‌্যাব জানায়, রাজধানী ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান চালিয়ে নারিকেলের ভেতরে অভিনব কৌশলে হেরোইন পাচারের সময় ওই দুই নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন, একটি মোবাইল ফোন ও নগদ ৪৭৫ টাকা জব্দ করা হয়।

র‌্যাব আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ওই নারীরা জানিয়েছেন, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন বলেও জানা গেছে।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী