১৯ কেজি সোনা চুরির মামলায় কাস্টমস কর্মকর্তার জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ২০:১৭আপডেট : ১০ জুন ২০২১, ২০:১৭

বেনাপোল কাস্টমস হাউজের ১৯ কেজি সোনা চুরির অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুণ্ডুকে জামিন দিয়েছেন আপিল বিভাগ।

তাকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে বৃহস্পতিবার (১০ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। অপরদিকে রাজস্ব কর্মকর্তার পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এসএম শাহজাহান।

এর আগে বেনাপোল কাস্টমস হাউজের গোডাউনের তালা ভেঙে প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যমানের ১৯ কেজি ৩১৮ গ্রাম সোনা চুরি অভিযোগে ২০২০ সালের নভেম্বর মাসে মামলা হয়।

মামলায় বলা হয়, ২০১৯ সালের ৭ নভেম্বর রাত ৮টা থেকে ১১ নভেম্বর সকাল ৮টার মধ্যে যেকোনও সময় সোনা  চুরি হয়েছে। ওই সময় গোডাউনের চাবি ছিল আরেক সহকারী রাজস্ব কর্মকর্তা শাহিবুল সরদারের কাছে। ঘটনার পর পুলিশ শাহিবুল সরদারকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বাসা থেকে ঢাকা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুণ্ডুকে ওই বছরের ১৪ ডিসেম্বর গ্রেফতার করে পুলিশ।

বিশ্বনাথ কুণ্ডু আগে বেনাপোল কাস্টমস হাউজে কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ঢাকা কার্যালয়ে যোগদান করেন। চলতি বছর এ মামলায় বিশ্বনাথ কুণ্ডুকে জামিন দেন হাইকোর্ট। এই জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে আদালত দুই সপ্তাহের মধ্যে কুণ্ডুকে আত্মসমর্পণ করতে গত ২৭ মে আদেশ দেন। এ আদেশ পেয়ে গত ৭ জুন আত্মসমর্পণ করেন তিনি। এ অবস্থায় আবারও রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি