গার্ড অব অনার: সংসদীয় কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১৭:১৬আপডেট : ১৫ জুন ২০২১, ১৭:১৬

‘গার্ড অব অনার’ প্রদানে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বিকল্প চাওয়া সংসদীয় কমিটির সুপারিশ গেজেট না হওয়া পর্যন্ত কোনও আদেশ নয় বলে জানিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি  কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার কাজী মারুফুল আলম।

রিট আবেদনের শুনানিতে আদালত বলেছেন, বিষয়টি সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ মাত্র। এমন সুপারিশ গেজেট আকারে প্রকাশিত হলে তখন এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ দেওয়া হবে। তাই সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ সময় অ্যাডভোকেট ফাওজিয়া করিম আদালতকে বলেন, ‘সংসদীয় স্থায়ী কমিটি মাঝে মাঝে এমন সব সিদ্ধান্ত দিচ্ছেন, যা শুনলে মনে হয়— তারা ফতোয়া দিচ্ছেন। দিনে দিনে তারা ফতোয়া দেওয়া কমিটিতে পরিণত হচ্ছেন।’

পরে আদালত রিট আবেদনটির শুনানি চার সপ্তাহ মুলতবির আদেশ দেন।

অ্যাডভোকেট ফাওজিয়া করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এ বিষয়টি প্রথমে মৌখিকভাবে হাইকোর্টের নজরে আনি। কিন্তু আদালত আমাদেরকে আবেদন আকারে যেতে বলেন। পরে এ বিষয়ে রিট দায়ের করা হয়।’

মানবাধিকার বিষয়ক সংগঠন ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্ট (এফএলএডি) এর আইন ও গবেষণা বিভাগের পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল আলম এ রিট দায়ের করেন। রিটে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানসহ তিন জনকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ কেন বৈষম্যমূলক, বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে মৃত্যুবরণকারী (শহীদ) বীর মুক্তিযোদ্ধাদের ‘গার্ড অব অনার’ প্রদানে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বিকল্প চেয়ে সুপারিশ করে সংসদীয় কমিটি। কমিটি এক্ষেত্রে যেসব জায়গায় নারী ইউএনও রয়েছেন, সেখানে পুরুষ কোনও ব্যক্তিকে দিয়ে গার্ড অব অনার প্রদান করার সুপারিশ করে। পাশাপাশি গার্ড অব অনার প্রদান দিনের বেলায় আয়োজন করার সুপারিশ করা হয়।

গত ১৩ জুন সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ ‍সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে কমিটির সভাপতি শাজাহান খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মহিলা ইউএনও গার্ড অব অনার দিতে গেলে স্থানীয় পর্যায়ে অনেকে প্রশ্ন তোলেন। মহিলারা তো জানাজায় থাকতে পারেন না। সেক্ষেত্রে মহিলা গার্ড অব অনার দেন— এরকম একটি ব্যাপার আর কি। সেজন্য এ বিষয়ে বৈঠকে একটি প্রস্তাব এসেছে। মহিলার বিকল্প একজন পুরুষকে দিয়ে গার্ড অব অনার দেওয়ার বিষয়টি এসেছে। আমরা মন্ত্রণালয়কে এটা পরীক্ষা করে দেখতে বলেছি।’

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
রাষ্ট্রীয় মর্যাদায় আ.লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে দাফন
মৃত্যুদণ্ডপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ইউএনওর বদলে গার্ড অব অনার দিলেন সহকারী সমাজ সেবা কর্মকর্তা
সর্বশেষ খবর
‘এখনও দেখি টেবিলটা ফাঁকা, ঘরে নেই আদরের বাবা, এভাবে চলে যাবে বুঝি নাই’
‘এখনও দেখি টেবিলটা ফাঁকা, ঘরে নেই আদরের বাবা, এভাবে চলে যাবে বুঝি নাই’
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন: প্রধানমন্ত্রী
স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন: প্রধানমন্ত্রী
ভিসা বাতিল হওয়া ৯৮৫ বাংলাদেশির তালিকা আমিরাত সরকারকে দিয়েছে দূতাবাস
ভিসা বাতিল হওয়া ৯৮৫ বাংলাদেশির তালিকা আমিরাত সরকারকে দিয়েছে দূতাবাস
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে