শুটারগানসহ কেরানীগঞ্জ থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ১০:১১আপডেট : ১৮ জুন ২০২১, ১০:১১

ঢাকার কেরানীগঞ্জে শুটারগানসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৭ জুন) বিকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন পুরাতন সাহাপুর পুরাতন কবরস্থান ঈদগাহ মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল।

গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম মো. নিজাম (৪০)। তার কাছ থেকে একটি শুটারগান, এক রাউন্ড গুলি এবং ৪০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

শুটারগানসহ কেরানীগঞ্জ থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাব-১০ এর সহকারী পরিচালক সোয়েব শুক্রবার (১৮ জুন) সকালে বলেন, ‘গ্রেফতার হওয়া ব্যক্তি অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ী। কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসীমূলক কাজ করে আসছিল সে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদক মামলা দায়ের করা হয়েছে।’

/আরটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি