অমির বিরুদ্ধে মানবপাচার মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২১, ০৩:৪৯আপডেট : ২০ জুন ২০২১, ০৩:৫০

অভিনেত্রী পরীমণির ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার তুহিন সিদ্দিকী অমির বিরুদ্ধে মানবপাচারের মামলার প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (১৯ জুন) রাজধানীর দক্ষিণখান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা যায়।

গত বৃহস্পতিবার (১৭ জুন) রাজধানীর দক্ষিণখান থানায় অমির বিরুদ্ধে মানবপাচার আইনের মামলাটি দায়ের করেন আব্দুল কাদের নামে এক ব্যক্তি। মামলায় অমি ছাড়া আরও পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এ নিয়ে অমির বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে।

শুক্রবার (১৮ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট মাসুদ-উর-রহমানের আদালত মানবপাচার আইনে মামলাটির এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ জুলাই দিন ধার্য করেন।

সম্প্রতি ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির নাম উল্লেখ করে মোট ছয়জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন চিত্রনায়িকা পরীমণি। গত ১৪ জুন সেই মামলায় উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তিন নারীর সঙ্গে তুহিন সিদ্দিকী অমিকেও গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অভিযানে ওই বাসা থেকে এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করার কথাও জানায় পুলিশ। পরে রাজধানীর বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা দায়ের করা হয়। সেই মামলাতেও অমি-কে আসামি করা হয়েছে।

এরপর গত ১৫ জুন রাতে দক্ষিণখান থানা এলাকায় অমির একটি অফিস থেকে ১০২টি পাসপোর্ট ও ১৭ হাজার টাকা জব্দ করা হয়। এতগুলো পাসপোর্ট রাখার দায়ে অমির বিরুদ্ধে পাসপোর্ট আইনেও দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের হয়েছে।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী