বাবা, মা ও বোনকে হত্যা: মেহজাবিনের স্বীকারোক্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ১৯:৫৫আপডেট : ২৪ জুন ২০২১, ১৯:৫৫

রাজধানীর কদমতলীতে বাবা, মা ও বোনকে হত্যার অভিযোগে কদমতলী থানায়‌ দায়ের করা হত্যা মামলায় আসামি মেহজাবিন ইসলাম মুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছেন আদালত।

বৃহস্পতিবার( ২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত আসামির জবানবন্দি গ্রহণ করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে ৪ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর আসামি স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামির জবানবন্দি রেকর্ড করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে রবিবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত গত শনিবার সকাল আটটার দিকে ৯৯৯ নম্বরে ফোন করে মেহজাবিন জানান, বাবা, মা ও বোনকে খুন করেছেন। তাদের উদ্ধার করতে বলেন তিনি। দেরি হলে স্বামী এবং সন্তানকেও খুন করবেন বলেও হুমকি দেন মেহজাবিন। পুলিশ গিয়ে ওই বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, শুক্রবার (১৮ জুন) দিবাগত রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করে বাবা মাসুদ রানা ও মা মৌসুমী এবং বোন জান্নাতুলকে শ্বাসরোধ করে হত্যা করেন মেহজাবিন।

/এমএইচজে/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী