নাশকতার মামলায় বৈমানিককে জামিন দেননি হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ২২:৪২আপডেট : ২৪ জুন ২০২১, ২২:৪২

বিমান নিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার (কো-পাইলট) সাব্বির ইমামকে জামিন দেননি হাইকোর্ট।

তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে বৃহস্পতিবার (২৪ জুন) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামাল পারভেজ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এর আগে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর সাব্বিরের বাবা হাবিবুল্লাহ বাহার আজাদকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, সাব্বির জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য এবং নিহত সন্দেহভাজন জঙ্গি আব্দুল্লাহর সহযোগী।

পরে বিমান নিয়ে নাশকতা পরিকল্পনার অভিযোগে বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার (কো-পাইলট) সাব্বির ইমাম ও তার তিন সহযোগীকে ২০১৭ সালের ৩০ অক্টোবর মিরপুরের দারুস সালাম থানায় বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করে র‌্যাব।

পরের দিন তাদেরকে ৭ দিনের রিমান্ডে পাঠায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রিমান্ড শেষে আসামিদের কারাগারে পাঠান আদালত।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক