পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ২৩:৩০আপডেট : ২৪ জুন ২০২১, ২৩:৩০

সাভারে নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতারকৃত দুই আসামি অমিত হাসান ও তারেক রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুন) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসানের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম ওই দুই আসামিসহ তিন জনকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। এরপর আসামি অমিত হাসান ও তারেক রহমান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। একইসঙ্গে রাব্বি নামে আরেকজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন তিনি। তার  আবেদনের পরিপ্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান আসামি অমিত হাসানের এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান আসামি তারেক রহমানের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২২ জুন রাতে কারখানার কাজ শেষে ওই নারী শ্রমিক হেঁটে বাসায় ফিরছিলেন। তিনি সাভারের জয়নাবাড়ী পশ্চিম পাড়ায় পৌঁছালে ওঁত পেতে থাকা সহকর্মী তারেক ও রাব্বি তাকে তুলে নিয়ে যান। পরে পার্শ্ববর্তী কামাল হোসেনের বাড়িতে তারেক, রাব্বি ও অমিত হাসান ভুক্তভোগীকে সংঘবদ্ধ হয়ে ধর্ষণ শেষে  ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দেয়। পরে ভুক্তভোগী নারী থানায় গিয়ে আসামিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

/এমএইচজে/এপিএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী