ক্যান্টনমেন্ট এলাকার সন্ত্রাসী শিপলু গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০২১, ১৮:২৭আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৮:২৭

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকা হতে অস্ত্রধারী সন্ত্রাসী শিপলু’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪। এ সময় তার কাছ থেকে দেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার।

শনিবার (১৭ জুলাই) ভোরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি চাপাতি, ২টি ছুড়ি ও ৪২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী  শিপলুকে  গ্রেফতার করে।

র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার মেজর কামরুল ইসলাম শনিবার বিকালে বলেন, রাজধানীর বিভিন্ন থানায় মাদক এবং হত্যাসহ একাধিক  মামলা রয়েছে শিপলুর বিরুদ্ধে। সে একাধারে ছিনতাইকারী, জমি দখলকারী, মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাং এর অন্যতম সদস্য। অস্ত্রের ভয় দেখিয়ে লোকজনের কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করতো এবং কেউ চাঁদা দিতে না চাইলে সে তাকে মারধর করে চাঁদা আদায় করতো।  শিপলু মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কথা বলতে সাহস করতো না।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের