পৌনে তিন কোটি টাকা আত্মসাৎ

মধুমতি ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ১৭:০৩আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৭:০৩

মধুমতি ব্যাংকের পৌনে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। আসামিরা হলেন- মধুমতি ব্যাংকের চরফ্যাশন (ভোলা) শাখার ব্যবস্থাপক রেজাউল কবির (৪৬) ও সাবেক অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং ক্যাশ ইন চার্জ সাহাবুদ্দিন (৩২)। রবিবার (১৮ জুলাই) দুদকের উপপরিচালক দেবব্রত মণ্ডল বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় বরিশালে এই মামলা দায়ের করেন। 

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আরিফ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, মধুমতি ব্যাংকের সাবেক ব্যবস্থাপক রেজাউল কবির ৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করে সর্বমোট ২ কোটি ৭৭ লাখ ৩০ হাজার ৬৪০ টাকা আত্মসাৎ করেছে। তাকে এই অর্থ আত্মসাতে সহায়তা করেছে সাহাবুদ্দিন। তাদের বিরুদ্ধে  দণ্ডবিধির বিভিন্ন ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

/এনএল/এমআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের