জাবির ভূগোল ও পরিবেশ বিভাগে নজরুল ইসলামের নিয়োগ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ১৫:৩৭আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৫:৩৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলামের নিয়োগ কার্যক্রম আগামী ৩০ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৬ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুল আলিম মিয়া জুয়েল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে আইনজীবী আব্দুল আলিম মিয়া জুয়েল সাংবাদিকদের বলেন, ‘আমার মক্কেল ড. মো. শাহেদুর রশিদ ওই একই বিভাগের একজন সিনিয়র শিক্ষক। আইন অনুযায়ী পরবর্তী সভাপতি পদ তারই প্রাপ্য। কিন্তু তার প্রাপ্য না দিয়ে অন্য একজন জুনিয়র শিক্ষককে ওই বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। আদালত রিটের শুনানি নিয়ে ৩০ দিনের জন্য ওই নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন।’

এর আগে ১৮ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ড. নজরুল ইসলামকে নিয়োগ দিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মঞ্জুরুল হাসানের নিয়োগের মেয়াদ ২৫ জুলাই শেষ হবে। এ বিভাগের জ্যেষ্ঠতম শিক্ষক অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদের বিরুদ্ধে একটি তদন্ত চলমান রয়েছে। এ অবস্থায় ভূগোল ও পরিবেশ বিভাগের তৎপরবর্তী জ্যেষ্ঠতম শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামকে ২৬ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হলো। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুবিধাদি ভোগ করবেন।

পরে বিশ্ববিদ্যালয়ের ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন জানান একই বিভাগের শিক্ষক ড. মো. শাহেদুর রশিদ।

/বিআই/আইএ/
সম্পর্কিত
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
জাবিতে ধর্ষণচেষ্টা: রাতভর বিক্ষোভের পর সকালে প্রক্টর অফিসে তালা
জাবিতে ধর্ষণচেষ্টা: প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী