৪ কেজি স্বর্ণসহ সৌদি আরবফেরত যাত্রী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২১, ১৯:১২আপডেট : ২৬ জুলাই ২০২১, ১৯:১২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ২৯২ গ্রাম স্বর্ণসহ সৌদি আরবফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। সোমবার (২৬ জুলাই) বিকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় এলে মাহিন উদ্দিন নামের ওই যাত্রীকে আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এই যাত্রীকে বোর্ডিং ব্রিজ হতে আটক করা হয়। বিমানবন্দর কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম তাকে গ্রিণ চ্যানেলে নিয়ে আসে। পরে তার সঙ্গে থাকা একটি হ্যান্ড ব্যাগের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৩৭ পিস সোনার বার উদ্ধার করা হয়। পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম মাহিন উদ্দিন। তার বাড়ি কুমিল্লা জেলায়।

কাস্টম হাউস আরও জানায়, যাত্রীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সৌদি আরবের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কুমিল্লা সদরের জাকির হোসেন নামের এক পরিচিত প্রবাসী তার কাছে ওই গোল্ডবারসমূহ হস্তান্তর করে। শাহজালালে আসার পর এয়ারপোর্টের বাইরে কোনও একজনের ফোন করে এসব গোল্ডবার রিসিভ করার কথা ছিল। জব্দ সোনার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

তারা জানায়, জব্দ স্বর্ণের বিষয়ে কাস্টমস ও অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হবে। আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। যাত্রীকে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম