হেলেনা জাহাঙ্গীর আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ০০:২৭আপডেট : ৩০ জুলাই ২০২১, ১০:১৮

আওয়ামী লীগের উপ-কমিটি থেকে অব্যাহতি পাওয়া মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত ৮টা থেকে টানা ৪ ঘণ্টা রাজধানীর গুলশান ২-এ আলোচিত-সমালোচিত এই ব্যবসায়ীর বাসায় অভিযান পরিচালনা শেষে তাকে আটক করা হয়।

র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্বারকৃত মদ তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু এক ব্রিফিংয়ে বলেন, হেলেনা জাহাঙ্গীরের বাসায় অনেক কিছু পাওয়া গেছে। তিনি বলেন, তার বাসায় বিদেশী মদ, হরিণের চামড়া, ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিদেশি মুদ্রা, ওয়াকিটকি সেট, ড্রোন ক্যামেরা, ক্যাঙ্গারু চামড়া, অনেকগুলো চাকু জব্দ করা হয়েছে বাসা থেকে।

তার বিরুদ্ধে বন্য প্রাণী আইন, মাদকদ্রব্য, বিদেশি মুদ্রা রাখার অপরাধসহ একাধিক মামলা হবে বলেও জানিয়েছে র‍্যাব।

কিছুপর মিরপুরে হেলেনার মালিকানাধীন মিরপুরস্থ জয়যাত্রা টেলিভিশন কার্যালয়ে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন র‍্যাবের একজন কর্মকর্তা। তিনি জানান, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তিনি ওই টেলিভিশন পরিচালনা করে আসছিলেন।

উদ্ধারকৃত চাকু উল্লেখ্য, সম্প্রতি আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠন খুলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন হেলেনা জাহাঙ্গীর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি দাবি করেন, সংগঠনটির নাম এখনও সেভাবে পরিচিত না হলেও ইতোমধ্যে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ লাখ লাখ মানুষ এর সদস্য হয়েছেন। জেলা ও উপজেলা পর্যায়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে তীব্র সমালোচনার পর রবিবার মেহের আফরোজ চুমকি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়। এর আগে গত মাসে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন উত্তর জেলা সভাপতি রুহুল আমিন। ক্যাসিনো সরঞ্জাম

আরও পড়ুন-

হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‌্যাবের অভিযান

/এনএল/এফএএন/
সম্পর্কিত
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
এক মন্তব্যের জন্য সরকারি কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ, কী লিখেছেন?
বিএনপির সভায় ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা
সর্বশেষ খবর
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা