‘দলের ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন হেলেনা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জুলাই ২০২১, ২৩:৪৫আপডেট : ৩০ জুলাই ২০২১, ২৩:৪৫

আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য পদ থেকে সম্প্রতি বহিষ্কৃত ‘বিতর্কিত’ নেতা হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের কেউ নন এবং দলের ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু।

তিনি শুনানি শেষে গণমাধ্যমকে বলেন, ‘আজ শুক্রবার আদালতে শুনানির সময় হেলেনা জাহাঙ্গীর নিজেকে আওয়ামী লীগের লোক বলে দাবি করেছেন। বলেছেন, তিনি এখনও দলে আছেন। কিন্তু তিনি আগেই দল থেকে বহিষ্কার হয়ে গিয়েছেন। আমরা তার প্রতিবাদ করেছি। কারণ সে আদালতে মিথ্যাচার করেছে। তিনি আদালতে দলের ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। তাই মামলায় তদন্তের স্বার্থে আসামির পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে, তা বের করার জন্য। এরপর আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত আসামির রিমান্ড আদেশ দেন।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাতে গুলশানের নিজ বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। আটকের সময় তার বাসায় বিপুল পরিমাণ মদ ও ইয়াবা পাওয়া গেছে। এ ছাড়া ক্যাসিনো সরঞ্জাম, হরিণের চামড়াও পাওয়া গেছে তার বাসায়।

 

/এমএইচজে/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি