আরেক মামলায় হেলেনা জাহাঙ্গীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ০০:১৫আপডেট : ০১ আগস্ট ২০২১, ০০:১৫

আওয়ামী লীগের উপ-কমিটি থেকে অব্যাহতি পাওয়া মহিলা-বিষয়ক সম্পাদক হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড চায় পুলিশ। শনিবার (৩১ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইয়ামিন কবির এ আবেদন করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে। জানা যায়, যেহেতু আসামি হেলেনা জাহাঙ্গীর বর্তমানে গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে ওই দিন ডাক ও টেলিযোগাযোগ আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানোসহ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার (৩০ জুলাই) হেলেনা জাহাঙ্গীরের গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ জুলাই রাতে গুলশানের নিজ বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। আটকের সময় তার বাসায় বিপুল পরিমাণ মদ,  ইয়াবা, ক্যাসিনো সরঞ্জাম, হরিণের চামড়াও পাওয়া গেছে বলে র‌্যাব জানায়। শুক্রবার (৩০ জুলাই) র‌্যাব বাদি হয়ে রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন…

হেলেনা জাহাঙ্গীর ৩ দিনের রিমান্ডে

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দুই মামলা

হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে অপপ্রচারকারী সেফুদার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল: র‌্যাব

যেসব মামলা হতে পারে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে

হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভির কার্যালয়ে র‌্যাবের অভিযান

হেলেনা জাহাঙ্গীর আটক

 

 

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান