হেলেনা জাহাঙ্গীর ৩ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২১, ২০:৩৬আপডেট : ৩০ জুলাই ২০২১, ২০:৩৬

আওয়ামী লীগের উপ-কমিটি থেকে অব্যাহতি পাওয়া মহিলা-বিষয়ক সম্পাদক হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (৩০ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন।

এ দিন গুলশান থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা আসামির ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টি ৫০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়।

গত ২৯ জুলাই রাতে গুলশানের নিজ বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। আটকের সময় তার বাসায় বিপুল পরিমাণ মদ,  ইয়াবা, ক্যাসিনো সরঞ্জাম, হরিণের চামড়াও পাওয়া গেছে বলে র‌্যাব জানায়। শুক্রবার (৩০ জুলাই) র‌্যাব বাদি হয়ে রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন…

হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দুই মামলা

হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে অপপ্রচারকারী সেফুদার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল: র‌্যাব

যেসব মামলা হতে পারে হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে

হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভির কার্যালয়ে র‌্যাবের অভিযান

হেলেনা জাহাঙ্গীর আটক

 

 

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইনকগনিটো মোড কি আসলেই অনলাইন প্রাইভেসি নিশ্চিত করে?
ইনকগনিটো মোড কি আসলেই অনলাইন প্রাইভেসি নিশ্চিত করে?
শিশু ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার আটক
শিশু ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার আটক
বই বাছাইয়ে দ্বিধা? দেখে নিন ৪ প্রকাশনীর সেরা ৫ বই
বই বাছাইয়ে দ্বিধা? দেখে নিন ৪ প্রকাশনীর সেরা ৫ বই
নেটফ্লিক্সের জনপ্রিয়তায় যে পাহাড়ি রিসোর্টে পর্যটকের ঢল
নেটফ্লিক্সের জনপ্রিয়তায় যে পাহাড়ি রিসোর্টে পর্যটকের ঢল
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা