সাংবাদিক পরিচয়ে এমএলএম ব্যবসা

‘বিশ্ব প্রতারক’ রাকিবকে জামিন দেননি হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২১, ২০:১১আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২০:১১

সাংবাদিক পরিচয় দিয়ে এমএলএম ব্যবসার নামে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় রাকিব হাসান নামের এক ব্যক্তিকে জামিন দেননি হাইকোর্ট। তার জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ আগস্ট) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট কামরুজ্জামান ভুইয়া ও ফয়েজ উদ্দিন আহমেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

জামিন আবেদনের শুনানিকালে মামলার এজাহারে রাকিব হাসানের বিরুদ্ধে আনা অভিযোগ দেখে আদালত তাকে ‘বিশ্ব প্রতারক’ হিসেবে অভিহিত করেন।

এর আগে রাকিব হাসানের বিরুদ্ধে গত ১৮ মার্চ রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন লাকী আক্তার উর্মী নামের এক নারী। মামলার অভিযোগে বলা হয়, আসামি ‘নিউলাইভ গ্লোবাল প্রাইভেট লিমিডেট’ নামে একটি এমএলএম কোম্পানি প্রতিষ্ঠা করে ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় প্রলোভন দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কোম্পানির ডায়মন্ড পদ দেওয়ার কথা বলে বাদিনীর কাছ থেকে এককালীন ৫ লাখ টাকা এবং বিভিন্ন সময়ে বিভিন্নভাবে টাকা নিয়েছেন বলে অভিযোগ করা হয়।

ওই মামলায় গত ২৯ মার্চ রাকিব হাসানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাবন্দি। হাইকোর্টে দাখিল করা জামিন আবেদনে তিনি নিজেকে দৈনিক যুগান্তর পত্রিকা ও বেসরকারি টিভি একুশে টেলিভিশনের সাবেক সাংবাদিক পরিচয় দিয়েছেন। শুনানি শেষে আদালত তাকে জামিন না দিয়ে আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন। ফলে তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের