পুলিশের সহায়তায় সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন গৃহবধূ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ১৮:৫৯আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৮:৫৯

ময়মনসিংহের মুক্তাগাছায় দীর্ঘ চারবছর পর পুলিশের মধ্যস্থতায় শিশু সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন এক গৃহবধূ। এমনকি পরবর্তী সময়ে ওই নারীর কোনও অসম্মান বা অধিকার ক্ষুণ্ণ হলে তার পাশে থাকারও আশ্বাস দিয়েছে পুলিশ।

পুলিশের মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স উইং‌ থেকে জানানো হয়, ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকা থেকে এক গৃহবধূ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান, তার স্বামী একই জেলার ফুলবাড়িয়া থানার অধিবাসী। তাদের ঘরে তিনবছর বয়সী একটি শিশু সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী তাকে নানাভাবে নিপীড়ন করতে থাকেন। এক পর্যায়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। প্রায় চারবছর ধরে তার স্বামী তার ও তার সন্তানের কোনও খোঁজ খবর নেন না। নানাভাবে চেষ্টা করেও স্বামীর বাড়িতে ফিরে যেতে পারেননি। সংসার টিকিয়ে রাখতে তিনি সবধরনের চেষ্টা করেছেন। কিন্তু কোনোভাবেই পেরে ওঠেননি। 

ওই গৃহবধূ পুলিশেকে আরও জানান, তিনি কোনও মামলা-মোকদ্দমায় জড়াতে চান না। তিনি চান- স্বামী তাকে সন্তানসহ ফিরিয়ে নিক।

পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেনকে নির্দেশনা দেওয়া হয়। ফুলবাড়িয়ার ওসির উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি ও মধ্যস্থতায় উক্ত গৃহবধূকে তার স্বামী সসম্মানে বাড়িতে তুলে নিয়েছেন।

গৃহবধূর স্বামীকে জানানো হয়েছে, তার স্ত্রীর কোনও অসম্মান বা অধিকার ক্ষুন্ন করা হলে পুলিশ কঠোর আইনি ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। সেই সঙ্গে ওই গৃহবধূকেও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তাকে আশ্বস্ত করা হয়েছে- তার যে কোনও আইনসম্মত প্রয়োজনে পুলিশ সবসময় পাশে থাকবে। 

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম