পিয়াসা-মৌ ইস্যু নিয়ে চাঁদাবাজি: দুই জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২১, ১৯:৩৫আপডেট : ১৮ আগস্ট ২০২১, ১৯:৩৫

মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়াম আক্তার মৌকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দুই আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন কাজী আল জাহিদ এবং সাইদ আব্দুস সানি। বুধবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমানের আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এ দিন তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ পরিদর্শক রেজাউল করিম দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট মশিউর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, এ দুই আসামিসহ অজ্ঞাত ৪-৫ জন সহযোগী অনলাইন/অফলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন মিথ্যা, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য-উপাত্ত প্রচার ও প্রকাশ করার হুমকি দিয়ে ভিকটিমের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে।  মঙ্গলবার (১৭ আগস্ট) স্বামী শাহরিয়ার মাকসুমের কাছে হোয়াটসঅ্যাপে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাজরুনা হোসেন নেভী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিরাপত্তা আইনের মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়, গত ১৩ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে আসামিরা হোয়াটসঅ্যাপে শাহরিয়ার মাকসুমকে ফোন দিয়ে জানায়, মডেল পিয়াসা এবং মৌয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ কিছু ডকুমেন্ট তাদের কাছে আছে। ৩ লাখ টাকা চাঁদা না দিলে সেগুলো স্যোশাল মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। ইতোমধ্যে আসামিদের সহযোগী অজ্ঞাতনামা আসামিরা শাহরিয়ার মাকসুমের ছবি ব্যবহার করে তার নামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য  সংবলিত ভিত্তিহীন সংবাদ বিভিন্ন অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলা হয় অভিযোগে।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের