সওজের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৯

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলীর স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। আসামির নাম শাহানা পারভীন (৫২)। তিনি সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনাইদ আহসান শিবিবের স্ত্রী।  বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, শাহানা পারভীনের স্বামী জুনাইদ আহসান শিবিব সড়ক ও জনপথ বিভাগের টেকনিক্যাল সার্ভিসেস উইংয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে তেজগাঁও এলেনবাড়ীতে কর্মরত ছিলেন। শাবানা পারভীন তার স্বামীর অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতাদানের উদ্দেশ্যে নিজ নামে সম্পদ করেছিলেন। দুদকের প্রাথমিক অনুসন্ধানে তার  জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৪৪ লাখ ১৬ হাজার ৭৮৩  টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে।

এ কারণে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, দুর্নীতি দমন কমিশন আইন'২০০৪ এর ২৭(১) ধারা ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (২ আগস্ট) সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করেন।

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম