এনজিওদের পারিবারিক বিরোধ নিষ্পত্তির বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩০

পারিবারিক আদালতকে পাশ কাটিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান ও টাইটাস হিল্লোল রেমা।

এর আগে পারিবারিক আদালতকে পাশ কাটিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করা হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। রিটে মহিলা আইনজীবী সমিতিসহ এ ধরণের এনজিওদের বিরোধ নিষ্পত্তির ক্ষমতার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছিল।

রাজধানীর প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আকরামের পক্ষে অ্যাডভোকেট টাইটাস হিল্লোল রেমা এ রিট দায়ের করেন।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি থেকে মোহাম্মদ নুরুল আকরামকে তাদের পারিবারিক বিরোধ নিষ্পত্তির নোটিশ দেওয়া হয়। তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি মীমাংসার জন্য মহিলা সমিতির অফিসে ডাকা হয়। তাই আইনত সুযোগ না থাকায় সে বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

/বিআই/এনএইচ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী