চার জনের পেটে ৮৪০০ ইয়াবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:০৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ২০:২৯

পেটের ভেতর ইয়াবা নিয়ে পাচারের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। পরে গ্রেফতারকৃতদের পেট এক্সরে করে ৮ হাজার ৪০০ পিস ইয়াবার সন্ধান পাওয়া যায়‌।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করা হয়।

চার জনের পেটে ৮৪০০ ইয়াবা

বিকালে র‌্যাব-১০ সহকারী পরিচালক এনায়েত কবীর সোয়েব এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি কাজী কামরুলের পেট তল্লাশি করে ৩০টি ক্যাপসুলে মোট ১৪২৫ পিস ইয়াবা, শেখ হৃদয়ের পেট থেকে ৩০টি ক্যাপসুলে ১৪২৫ পিস, ওমর ফারুকের পেট তল্লাশি করে ৭০টি ক্যাপসুলে ৩০০০ পিস ও হাবিবুর রহমানের কাছ থেকে ৫০টি ক্যাপসুলে ২৬০০ পিস ইয়াবা জব্দ করা হয়। 

চার জনের পেটে ৮৪০০ ইয়াবা

তিনি বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে এরা মাদক পরিবহনে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের এসব কৌশল নজরে রেখে অভিযান পরিচালনা করছে।

চার জনের পেটে ৮৪০০ ইয়াবা  

এরা বেশ কিছু দিন ধরে দেশের সীমান্তবর্তী জেলা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল। তাদের জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া সম্ভব হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।

/আরটি/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম