ই-কমার্সের প্রতারণা কমাতে জনস্বার্থে প্রচারণার পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৬ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৬

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে ব্যবসার নামে গ্রাহকরা যেভাবে প্রতারিত হচ্ছেন, সে জন্য গ্রাহকদের লোভ কমাতে জনস্বার্থে প্রচারণা চালানোর পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

ফোনালাপে আড়িপাতা নিয়ে রিট শুনানির সময় রবিবার (১৯ সেপ্টেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ পরামর্শ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

শুনানির এক পর্যায়ে আদালত আইনজীবী শিশির মনিরের কাছে জানতে চান, ই-কমার্স ব্যবসার বিষয়ে কিছু বলুন। এ সম্পর্কে একটা ধারণা দিন।

তখন আইনজীবী শিশির মনির বলেন, ‘আমাদের দেশে ই-কর্মাস ব্যবসার নামে অনেক বেশি ফ্রি অফার থাকে। যা বিদেশি প্রতিষ্ঠান আলী বাবা, অ্যামাজনে থাকে না। আমাদের দেশের গ্রাহকরা অতি লোভে পড়ে প্রতারণার শিকার হন।’

এ সময় আদালত বলেন, ‘হ্যাঁ। আমরাতো দেখি, একটা কিনলে আরেকটা ফ্রি। বিমানের টিকিট কিনলে হোটেল ফ্রি। এ জন্যই গ্রাহকদের লোভ কমাতে জনস্বার্থে প্রচারণা চালান।’

পরে হাইকোর্ট ফোনালাপে আড়িপাতা বন্ধ চেয়ে দায়ের করা রিটের আদেশের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন।

বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহকের টাকা তোলার ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, হাইকোর্টের রুল
আসিফ মাহমুদকে নিয়ে দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
তেলের দাম ফের ছাড়ালো ১০৫ ডলার
তেলের দাম ফের ছাড়ালো ১০৫ ডলার
জাতীয় সংগীত গাইতে বলার পর ধরা পড়লেন ভোটার হতে যাওয়া রোহিঙ্গা
জাতীয় সংগীত গাইতে বলার পর ধরা পড়লেন ভোটার হতে যাওয়া রোহিঙ্গা
‘চরদখলের’ চিত্র এবার রাজধানীতে, জননিরাপত্তা নিয়ে শঙ্কা
‘চরদখলের’ চিত্র এবার রাজধানীতে, জননিরাপত্তা নিয়ে শঙ্কা
ন্যু ক্যাম্প খুলতেই বার্সার ঘরে আসবে ৭০০ মিলিয়ন ইউরো!
ন্যু ক্যাম্প খুলতেই বার্সার ঘরে আসবে ৭০০ মিলিয়ন ইউরো!
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম