রাজধানীতে ধর্ষণের শিকার ৭ বছরের শিশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২১, ২১:০৭আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭

রাজধানীর ওয়ারীতে ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ঘটে।

বুধবার (২২ সেপ্টেম্বর) শিশুটির বাবা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে শিশুটি তার ফুফুর বাসায় খেলছিল। এ সময় এক যুবক তাকে ফুসলিয়ে এলাকার একটি বাসার ৫ম তলায় সিঁড়িতে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে ওই ভবনের লোকজন এগিয়ে আসার আগেই যুবক পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

ঢামেক ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়ক ডা. বিলকিস বেগম জানান, শিশুটির যৌনাঙ্গে সার্জারি করা হয়েছে। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটি একটু সুস্থ হলে ফরেনসিক করানো হবে। শিশুটি জানিয়েছে, ধর্ষককে দেখলে চিনতে পারবে, কিন্তু তার নাম জানে না।

শিশুটির গ্রামের বাড়ি চাঁদপুরে। তারা এক ভাই এক বোন। সে ছোট। তার মা লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে কয়েক বছর আগে মারা গেছেন। শিশুটি তার বাবা ও ভাইয়ের সঙ্গে থাকে। তারা বাবা পেশায় প্রাইভেটকার চালক।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গত রাতে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেন, শিশুটির দেওয়া বিবরণ অনুযায়ী আমরা বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করছি। অপরাধী এখনও শনাক্ত হয়নি।

/এআইবি/এআরআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে