রাজধানীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৭

রাজধানীর মুগদা এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উত্তর মান্ডা এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো— মো. কামাল, রহিমা কামাল ও মো. রাজিব। এ সময় জব্দ করা হয় একটি প্রাইভেটকার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার দুপুরে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল আহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কয়েকজন মাদক ব্যবসায়ী উত্তর মান্ডা এলাকায় ইয়াবা বেচাকেনা করছে, এমন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে নিয়োজিত পুলিশের একটি টিম কামাল, রহিমা ও রাজিবকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের হেফাজত থাকা  ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ মাদক পরিবহনে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব জানান, মুগদা থানায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
ইয়াবায় জীবন শেষ মরন মিয়ার
রাজধানী‌তে ১২ হাজার ইয়াবাসহ দম্পতি গ্রেফতার 
২৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান