দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:০৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৩১

দ্বিতীয় বিয়ে করতে চাওয়া ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে ঝলসে দিয়েছেন স্ত্রী। এতে স্বামীর শরীরের নিম্নাঙ্গ ঝলসে যায়। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায়। এ ঘটনায় আহত স্বামী স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসাধীন।

আহতের ভাই মো. ইসমাইল ব্যাপারী বলেন, তার ভাই গোলাম মোস্তফা ব্যাপারী ৯ বছর আগে বিয়ে করেন। তার স্ত্রীর নাম শারমিন আক্তার (২৬)। কোনও সন্তান না হওয়ায় আরেকটি বিয়ে করতে চেয়েছিলেন গোলাম মোস্তফা। এ নিয়ে সংসারে চলে ঝগড়াঝাটি।

তিনি জানান, গত ১৪ সেপ্টেম্বর কামরাঙ্গীরচর কুরারঘাট এলাকার বাসায় সকালে ঘুমাচ্ছিলেন গোলাম মোস্তফা। ঘুমন্ত অবস্থায় শারমিন আক্তার তেল গরম করে স্বামীর শরীরের নিচের অংশে ঢেলে দেন। এতে পুরুষাঙ্গসহ তার শরীরে নিচের অংশ ঝলসে যায়। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা। তিনি বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। 

ঘটনার পর দিন গত ১৫ সেপ্টেম্বর আহতের বাবা সিরাজুল ইসলাম ব্যাপারী বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় হত্যাচেষ্টার অভিযোগে এনে মামলা দায়ের করেন। এ ঘটনায় শারমিনকে গ্রেফতার করেছে পুলিশ।

কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার বলেন, আমরা শারমিনকে গ্রেফতার করেছি। সে অপরাধ স্বীকারও করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিম মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।

/এআরআর/এআইবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী