মিরপুরে নিখোঁজ সাত মেয়ের মধ্যে চার জনের সন্ধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১২:৩৯আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১২:৩৯

রাজধানীর মিরপুর এলাকায় সম্প্রতি পৃথক তিনটি ঘটনায় সাত মেয়ে নিখোঁজ হন। এই সাত জনের মধ্যে চার তরুণীর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার (৫ অক্টোবর) তিনি এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মিরপুর মডেল থানা এলাকা থেকে নিখোঁজ চার তরুণীকে উদ্ধার করা হয়েছে। চার জনের মধ্যে দু’জনকে নেত্রকোনা এবং দু’জনকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দু’জন গোয়েন্দা হেফাজতে রয়েছেন এবং অন্য দু’জনকেও গোয়েন্দা কার্যালয়ে আনা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদের পর নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ জানানো সম্ভব হবে।

গত শুক্রবার (১ অক্টোবর) বিকালে মিরপুরে জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে দু’জন নিখোঁজ হয়। তার মধ্যে একজন ১৩ বছরের গৃহকর্মী এবং অন্যজন ওই বাসার ১৪ বছর বয়সী কিশোরী। তারা নিখোঁজ হয় ঘটনার পরের দিন শনিবার থানায় সাধারণ ডায়েরি করেন ওই বাসার গৃহকর্তী। আর অন্য দু’জন ৩ অক্টোবর মিরপুর মডেল থানা এলাকা থেকে নিখোঁজ হন।

তবে পল্লবী এলাকা থেকে আলোচিত নিখোঁজ তিন ছাত্রীর এখনও সন্ধান মেলেনি।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি