গৃহকর্মীকে ক্ষতিপূরণ: পদক্ষেপ জানতে চেয়ে মানবাধিকার কমিশনকে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২১, ১৭:১৬আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৭:১৬

নির্যাতনের শিকার এক গৃহকর্মীকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ জানতে চেয়ে একটি  আইনি নোটিশ প্রেরণ করা হয়েছে। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সচিবকে এ নোটিশ প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ব্যারিস্টার মো. আব্দুল হালিম এ নোটিশ প্রেরণ করেন।

এর আগে ২০১৩ সালে রাজধানীর মিরপুরে গৃহকর্মী খাদিজাকে নির্যাতনের ঘটনা ঘটে। ওই ঘটনায় একটি জাতীয় পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন সংযুক্ত করে মানবাধিকার সংগঠন চিলড্রেন চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয় জাতীয় মানবাধিকার কমিশনকে। এরপর পাঁচ বছর কেটে গেলেও কোনও ব্যবস্থা না নেওয়ায় ২০১৮ সালের ২২ ডিসেম্বর হাইকোর্টে রিট দায়ের করা হয়।

২০২০ সালের ২৩ জুন ওই রিটের রায়ে খাদিজাকে নির্যাতনের ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ ও সংস্থাটিকে কয়েকটি নির্দেশনা দিয়ে রায় প্রকাশ করেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন।

এরপর প্রায় ১ বছর সময় অতিবাহিত হতে চললেও খাদিজাকে নির্যাতনের ঘটনায় তার পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ মানবাধিকার কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে কিনা এবং সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় কি জবাব দিয়েছে, তা জানা সম্ভব হয়নি। মানবাধিকার কমিশন এ ব্যাপারে কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে নোটিশে জানানো হয়েছে।

তাই এই আইনি নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে মানবাধিকার কমিশনকে সুপারিশ বাস্তবায়ন করে থাকলে তা জানাতে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে বলেও নোটিশে জানানো হয়েছে।

/বিআই/এমএস/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের