কিউকমের সিইও রিপন মিয়া ফের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ১৯:৪৩আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৯:৪৩

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়ার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত রিমান্ডের আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ৮ অক্টোবর তেজগাঁও শিল্পাঞ্চল থানার প্রতারণার মামলায় আসামি রিপন মিয়াকে এই মামলায় গ্রেফতার দেখানোসহ ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

পরে আজ বুধবার আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এদিন আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ৪ অক্টোবর রাজধানীর পল্টন থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রিপন মিয়ার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৩ অক্টোবর রিপন মিয়াকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

উল্লেখ্য, পণ্য সরবরাহ না করে ৫৬ লাখ ৫৭ হাজার ৬৮৯ টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল্লাহ খান শৈশব নামে এক শিক্ষার্থী গত ৭ অক্টোবর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কিউকমের প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া, তার স্ত্রী সৈয়দা তাসমিনা তারিন, আরজে নিরবসহ ৬ জনকে আসামি করা হয়।

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে চলেছে রকমারি ডট কম
ই-কমার্স উন্নয়নে অটোমেশন জরুরি
পণ্য ধরিয়ে দিয়ে বিক্রেতা উধাও, দায় শুধু ক্রেতার!
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম