ক্লিন ফিড ইস্যু: দেশি কনটেন্টকে ‘নিম্নমানের’ বলায় পাল্টা নোটিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ২৩:৩৭আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২৩:৩৭

বিদেশি চ্যা‌নেল পুনরায় চালু এবং ক্লিন‌ ফিড ইস্যুতে গত ৩ অক্টোবর দেওয়া এক নোটিসের বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে নোটিসদাতাকে পাল্টা আইনি নোটিস পাঠানো হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) চলচ্চিত্রকার মোস্তফা মননের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস সাকিব এ নোটিস প্রেরণ করেন।

এর আগে গত ৩ অক্টোবর বিদেশি চ্যা‌নেল পুনরায় চালু এবং ক্লিন‌ ফিড ইস্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়‌কে একটি আইনি নোটিস পাঠানো হয়। এছাড়াও ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) এর সমন্বয় কমিটির আহ্বায়ক এসএম সামসুর রহমান শিমুলকেও ওই নোটিস পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিস প্রেরণ করেন।

নোটিসটির একটি অংশে বলা হয়েছিলো, ‘বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠানের মান অত্যন্ত নিম্ন। ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিদেশি চ্যানেলগুলোতে বিনোদন নিয়ে থাকে। কিন্তু এই নোটিসের গ্রহীতাদের হঠকারী সিদ্ধান্তের ফলে বাংলাদেশের জনগণ বিশেষ করে শিশুরা কার্টুন, মহিলারা রান্না ও সিরিয়াল এবং পুরুষরা সংবাদ, খেলা ও রিয়েলিটি শো দেখতে না পারছেন না বলে তারা বিড়ম্বনায় পড়েছেন। যা প্রচলিত আইনের পরিপন্থী।’

নোটিসের ওই অংশে দেশি কনটেন্টকে অত্যন্ত নিম্নমানের উল্লেখ করায় দেশের সংস্কৃতি অঙ্গণে বিরূপ প্রভাব পড়ছে বলে পাল্টা নোটিস দিয়েছেন চলচ্চিত্রকার মোস্তফা মনন।

তাই মোস্তফা মনন তার নোটিস পাওয়ার পাঁচ দিনের মধ্যে গত ৩ অক্টোবরের নোটিসের বক্তব্য প্রত্যাহার ও এ বিষয়ে নোটিদাতাকে ক্ষমা চাইতে অনুরোধ জানিয়েছেন। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।

/বিআই/এমআর/
সম্পর্কিত
একলা ঘরে মায়ের মৃত্যু: ব্যাখ্যা চেয়ে চার সন্তানকে আইনি নোটিশ
লিগ্যাল নোটিশ কী, কেন দেওয়া হয়
হকার কার্ড বিতরণ বন্ধ চেয়ে আইনি নোটিশ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী