আইস ও অস্ত্রসহ আটক দু’জন ৯ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২১, ১৮:৫৫আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৮:৫৫

রাজধানীর যাত্রাবাড়ী থেকে মাদকদ্রব্য- আইস এবং অস্ত্রসহ গ্রেফতার দুই জনের পৃথক দুই মামলায় ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতের সাধারণ নিবন্ধন-জিআর শাখা থেকে এ তথ্য জানা গেছে।

আসামিরা হলেন আইস সিন্ডিকেটের অন্যতম হোতা মো. খোকন এবং তার সহযোগী রফিক।

রবিবার (১৭ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালত মাদক মামলায় ৫ দিন এবং ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত অস্ত্র মামলায় আসামিদের ৪ দিনের রিমান্ডের আদেশ দেন। দুই মামলায় মোট ৯ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা এই দুই আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে প্রত্যেকের পৃথক দুই মামলায় ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে দুই বিচারক রিমান্ডের আদেশ দেন।

শনিবার (১৬ অক্টোবর) ভোরে রাজধানীর যাত্রাবাড়ীতে সাড়ে ৫ কেজি আইসসহ এই দু’জনকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব বলছে, গ্রেফতারকৃত খোকন টেকনাফকেন্দ্রিক আইস ও ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটের অন্যতম হোতা। আর রফিক তার সহযোগী। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে আইসের পাশাপাশি বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। দেশে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ পরিমাণের আইসের চালান, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ১২ কোটি টাকা।

 

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান